রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ByMd. Hridoy Islam· General Assignment Reporter
1 min read

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যার মতো দ্রুততম সময়ে শেষ করার কথা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ ২০ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বলেন, অপ্রতিম হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। নিখোঁজ হওয়ার প্রায় ২১ থেকে ২৪ ঘণ্টার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আগেই এবং একজনকে রোববার গ্রেপ্তার করা হয়। এখন বাকি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তাদের বয়স যাচাই করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরীক্ষা করা হচ্ছে। গ্রেপ্তারদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে ফোনটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের প্রয়োজনীয় আলামত জব্দ করেছে পুলিশ এবং সেগুলোর ফরেনসিক বিশ্লেষণ চলছে। বিচার করবে আদালত, আমরা সহযোগিতা করব। আশা করি, রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও সংক্ষিপ্ত সময়ে শেষ করা সম্ভব হবে।
General Assignment Reporter ·
Covering a wide range of news, current affairs and important events. Dedicated to accurate reporting and bringing timely, fact-based stories to readers.
Related Stories
Related Stories
First published 20 September 2026. Spotted an error? Read our corrections policy.
